সোনার ২০টি বার ছিনতাই: ডিবির ছয় সদস্যের আরও ২ দিনের রিমান্ড

ফেনী প্রতিনিধি
১৪ আগস্ট ২০২১, ১৭:৫৬আপডেট : ১৪ আগস্ট ২০২১, ১৭:৫৮

সোনার ২০টি বার ছিনতা্ইয়ের মামলায় গ্রেফতার ফেনী গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাইফুল ইসলামসহ ছয় কর্মকর্তাকে ফের দুইদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। শনিবার (১৪ আগস্ট) দুপুরে চার দিনের রিমান্ড শেষে তাদেরকে ফেনী সদর আদালতে তোলা হয়। এই সময় মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী মডেল থানার ওসি (তদন্ত) মনির হোসেন আরও পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালতের বিচারক ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ খান এ আদেশ দেন।

২০টি স্বর্ণের বার ডাকাতি, ডিবির ৬ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

এর আগে, রিমান্ড শেষে ডিবি পরিদর্শক সাইফুল ইসলাম ও ফেনী গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোতাহের হোসেন, মিজানুর রহমান, নুরুল হক; এএসআই অভিজিৎ বড়ুয়া ও মাসুদ রানাকে শনিবার বেলা পৌঁনে ১২টার দিকে ফেনী থানা থেকে আদালতে আনা হয়।

এদিকে ডিবি পুলিশ সদস্যদের সোনার বার ডাকাতির মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে হস্তান্তরের আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় ডিআইজি আনোয়ার হোসেন। তিনি বলেন, আশা করছি আজকের মধ্যেই মামলাটি হস্তান্তর করা হবে। শনিবার দুপুরে ফেনী মডেল থানায় উপস্থিত হয়ে সাংবাদিকদের এই তথ্য জানান।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ৮ আগস্ট রবিবার  রবিবার বিকালে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিলেন সোনা ব্যবসায়ী গোপাল কান্তি দাস। ফেনীর ফতেহপুর রেলক্রসিং এলাকায় পৌঁছালে ডিবি পুলিশের কর্মকর্তারা তার গাড়ি থামান। এ সময় ব্যবসায়ীর কাছ থেকে ২০টি সোনার বার ছিনিয়ে নেন তারা। এ ঘটনায় গোপাল কান্তি থানায় লিখিত অভিযোগ দেন। পরে চার জনকে শনাক্ত করে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যে অন্য দু’জনকেও আটক করা হয়। পরে ব্যবসায়ীর করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম