২০টি স্বর্ণের বার ডাকাতি, ডিবির ৬ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ফেনী প্রতিনিধি
১১ আগস্ট ২০২১, ২২:২৫আপডেট : ১১ আগস্ট ২০২১, ২২:২৫

স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেফতার ফেনী গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাইফুল ইসলামসহ ছয় কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তকৃত অন্যরা হলেন ফেনী গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোতাহের হোসেন, মিজানুর রহমান, নুরুল হক; এএসআই অভিজিৎ বড়ুয়া ও মাসুদ রানা। তাদের বরখাস্তের বিষয়টি বুধবার (১১ আগস্ট) রাতে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন ফেনীর পুলিশ সুপার (এসপি) খোন্দকার নূরুন্নবী। 

এর আগে স্বর্ণ ডাকাতির মামলায় গোয়েন্দা পুলিশের ওই ছয় কর্মকর্তার রিমান্ড মঞ্জুর করেন ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ খান। পরিদর্শক সাইফুল ইসলামের চার এবং বাকিদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।

দুপুরে কড়া পাহারায় এবং কঠোর নিরাপত্তায় তাদের আদালতে তোলা হয়। এ সময় তদন্ত কর্মকর্তা মনির হোসেন তাদের প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড আবেদন করেন।

রাস্তায় গাড়ি থামিয়ে তল্লাশির নামে ২০টি স্বর্ণের বার ডাকাতির অভিযোগে তাদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা করেন চট্টগ্রামের স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি দাস। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়

মামলার এজাহারে উল্লেখ করা হয়, রবিবার বিকালে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিলেন স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি দাস। ফেনীর ফতেহপুর রেলক্রসিং এলাকায় পৌঁছালে ডিবি পুলিশের ওই কর্মকর্তারা তার গাড়ি থামান। এ সময় ব্যবসায়ীর কাছ থেকে ২০টি স্বর্ণের বার ছিনিয়ে নেন তারা। এ ঘটনায় গোপাল কান্তি থানায় লিখিত অভিযোগ দেন। পরে চার জনকে শনাক্ত করে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যে অন্য দুজনকে আটক করা হয়। পরে ব্যবসায়ীর করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।

/এএম/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম