নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, নারী-শিশুসহ নিহত ৭

কক্সবাজার প্রতিনিধি 
১৫ আগস্ট ২০২১, ১২:২৮আপডেট : ১৫ আগস্ট ২০২১, ১২:২৯

কক্সবাজারের চকরিয়া ভেন্ডিবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় নারী-শিশুসহ সাত জন নিহত হয়েছেন। রবিবার (১৫ আগস্ট ) সকাল সাড়ে ১০টার দিকে চকরিয়া উপজেলার ভেন্ডিবাজার সংলগ্ন গ্রিন ভ্যালি কমিউনিটি সেন্টারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকার ইসমাইলের স্ত্রী হাজেরা বেগম (৫৫), প্রদীপের স্ত্রী পুর্ণিমা (৩০), তার নিশু সন্তান সার্থক (২), ডুলাহাজারা এলাকার রতন বিজয় (৫৫) ও তার স্ত্রী মধুমিতা (৪৫)। অন্য দুই জনের পরিচয় এখনও জানা যায়নি। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যোবাইর। তিনি বলেন, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে চকরিয়া উপজেলার ভেন্ডি বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি মাইক্রোবাস খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে পাঁচজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই জন প্রাণ হারান। মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম