দায়িত্বপালন অবস্থায় রাজস্ব কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ আগস্ট ২০২১, ০০:৪৪আপডেট : ১৭ আগস্ট ২০২১, ০০:৪৪

দায়িত্বপালন অবস্থায় মো. রেজওয়ানুল হক নামে চট্টগ্রাম কাস্টমস হাউসের এক সহকারী রাজস্ব কর্মকর্তার মৃত্যু হয়েছে। সোমবার (১৬ আগস্ট) বিকাল ৪টার দিকে চট্টগ্রাম বন্দর জেটির গেট ডিভিশনে কাজ করার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর। 

চট্টগ্রাম কাস্টমস কমিশনার ফখরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, রেজওয়ানুল হক বন্দর জেটি গেট ডিভিশনে কর্মরত ছিলেন। বিকালে কাজ করার সময় তিনি অসুস্থবোধ করলে দ্রুত ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, রেজওয়ানুল হকের লাশ কাস্টমস হাউসে আনা হয়েছে। জানাজা শেষে লাশ তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জে পাঠানো হবে।

রেজওয়ানুল হক ২০১৭ সালে ১৭ ডিসেম্বর এনবিআরে এআরও হিসেবে যোগ দেন। গত ১ ফেব্রুয়ারি চট্টগ্রাম কাস্টমস হাউসে বদলি হয়ে আসেন।

/এএম/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে