চট্টগ্রামে করোনায় আজও ১১ মৃত্যু, শনাক্ত ৩৩৮

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ আগস্ট ২০২১, ০৯:২৬আপডেট : ১৮ আগস্ট ২০২১, ০৯:২৬

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩৩৮ জনের। বুধবার (১৮ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গতকাল মঙ্গলবারও চট্টগ্রামে করোনায় ১১ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এ নিয়ে জেলায় করোনায় এখন পর্যন্ত এক হাজার ১৫০ জন মারা গেছেন। তাদের মধ্যে ৬৫৮ জন চট্টগ্রাম নগরীর, বাকি ৪৯২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে মোট ৯৫ হাজার ৮৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৭০ হাজার ২৮০ জন চট্টগ্রাম নগরীর। বাকি ২৫ হাজার ৫৭৪ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।  

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১১টি ল্যাবে দুই হাজার ১৮টি নমুনা পরীক্ষায় ৩৩৮ জনের করোনা শনাক্ত হয়। তার মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৭টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৭৪১টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৭৮টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৭০টি এবং আরটিআরএল ল্যাবে ১৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চবি ল্যাবে ১৮, বিআইটিআইডি ল্যাবে ১০০, চমেক ল্যাবে ৩৬, সিভাসু ল্যাবে ৫৮ ও আরটিআরএল ল্যাবে ছয় জনের করোনা শনাক্ত হয়। এছাড়া এদিন ১১৬টি অ্যান্টিজেন পরীক্ষায় ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ১৯০টি নমুনা পরীক্ষায় ২২, শেভরন হাসপাতাল ল্যাবে ১৭৩টি নমুনা পরীক্ষায় ১৯, মা ও শিশু হাসপাতলে ৩৯টি নমুনা পরীক্ষায় ছয়, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ৫৩টি নমুনা পরীক্ষায় ২০ এবং ইপিক হেলথ কেয়ারে ৭২টি নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজে চট্টগ্রামের ২৩টি নমুনা পরীক্ষা করে দুই জনের করোনা শনাক্ত হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী