নোয়াখালীতে করোনার মধ্যে ডেঙ্গুর প্রকোপ 

নোয়াখালী প্রতিনিধি
২০ আগস্ট ২০২১, ১২:০৯আপডেট : ২০ আগস্ট ২০২১, ১২:১৯

নোয়াখালীতে করোনা মহামারির মধ্যে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে গত ১৯ দিনে সাত জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। শুক্রবার (২০ আগস্ট) হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম এ তথ্য জানান।

তিনি জানান, হাসপাতালে এ পর্যন্ত সাতজন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে পাঁচ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আরও দুই জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

গত ১ আগস্ট থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীরা হলেন—সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের দানামিয়ার বাজার এলাকার এনায়েত উল্যাহর ছেলে আলাউদ্দিন (৩৮), দাদপুর ইউনিয়নের দাদপুর গ্রামের চৌধুরী মিয়ার ছেলে মো. সবুজ (২১), বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের আলাইয়ারপুর গ্রামের মো. আবদুল হকের ছেলে সোহাগ রানা (৩০), কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের দৌলতরামদী গ্রামের মোমিন উল্যাহর ছেলে আবদুল মোতালেব (৩২), সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের ডমুরুয়া গ্রামের আলী হোসেনের ছেলে এমদাদ হোসেন (১২), সূবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের উত্তর চর বাগ্যা গ্রামের আবুল হোসেনের স্ত্রী রাবেয়া বেগম (৩৫) ও চরজব্বর গ্রামের আবদুল মালেকের ছেলে মো. মুজাহিদ (২৩)।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী