হত্যার পর বস্তাবন্দি করে সেলুনে রাখা হলো যুবকের লাশ

কুমিল্লা প্রতিনিধি
২১ আগস্ট ২০২১, ০০:৪০আপডেট : ২১ আগস্ট ২০২১, ০০:৪০

কুমিল্লায় সেলুন দোকান থেকে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। ওই যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

শুক্রবার (২০ আগস্ট) কুমিল্লার আদর্শ সদর উপজেলার ময়নামতি সেনামিলনায়তন মার্কেটের লক্ষ্মণ হেয়ার কাটিং থেকে তার লাশ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের শিকার দেলোয়ার হোসেন (২৮) ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের জাহের আলীর ছেলে। 

ঘটনার পর থেকে সেলুনের মালিক লক্ষ্মণ পলাতক রয়েছেন। তিনি কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমতলী এলাকার মৃত নিখিল চন্দ্র শীলের ছেলে। তার মোবাইল নম্বরও বন্ধ রয়েছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ময়নামতি এলাকায় ভাড়া বাসায় থাকতেন দেলোয়ার। পেশায় ভাঙারি মালামালের ব্যবসায়ী তিনি। বৃহস্পতিবার রাতে বাড়িতে ফিরতে দেরি হওয়ায় স্ত্রী মোবাইল নম্বরে কল দিলে জানান লক্ষ্মণের সেলুন দোকানে আছেন। রাত ১টায় মোবাইল নম্বরে কল দিয়ে বন্ধ পান স্ত্রী। 

শুক্রবার সকাল পর্যন্ত তার সন্ধান না পেয়ে কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তী সময়ে পরিবারের সদস্যদের সন্দেহ হলে দোকানের তালা ভেঙে বস্তাবন্দি অবস্থায় দেলোয়ারের লাশ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সিআইডি, পিবিআইসহ পুলিশের একাধিক টিম। তারা হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ করে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আজিম বলেন, সেলুনের ভেতরে কুপিয়ে হত্যার পর লাশ বস্তাবন্দি করে রাখা হয়। নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ করা হয়েছে। তবে কে বা কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সেলুন মালিক পলাতক।

/এএম/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান