চট্টগ্রামে করোনায় মৃত্যু কমেছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ আগস্ট ২০২১, ১০:২৪আপডেট : ২৩ আগস্ট ২০২১, ১০:২৪

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২১৯ জনের। সোমবার (২৩ আগস্ট) সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মোট এক হাজার ১৮৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৬৭০ জন চট্টগ্রাম নগরীর, বাকি ৫১৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। 

অন্যদিকে এই পর্যন্ত চট্টগ্রামে মোট ৯৭ হাজার ৪৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭১ হাজার ১২৩ জন চট্টগ্রাম নগরীর। বাকি ২৬ হাজার ২২৯ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।  

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৯টি ল্যাবে এক হাজার ৪১৯টি নমুনা পরীক্ষায় ২১৯ জনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৬০টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২৫৮টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪৬২টি এবং আরটিআরএল ল্যাবে ১৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চবি ল্যাবে ৫৬, বিআইটিআইডি ল্যাবে ১০৬, চমেক ল্যাবে ১২ এবং আরটিআরএল ল্যাবে ১১ জনের করোনা শনাক্ত হয়। এদিন ১০১টি অ্যান্টিজেন পরীক্ষায় ২০ জনের করোনা শনাক্ত হয়েছে।

বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ১২৭টি নমুনা পরীক্ষায় ১৩, শেভরন ডায়াগনস্টিক সেন্টারে ১৭২টি নমুনা পরীক্ষায় ১০, মা ও শিশু হাসপাতলে ৪৩টি নমুনা পরীক্ষায় নয়, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১৯টি নমুনা পরীক্ষায় তিন এবং ইপিক হেলথ কেয়ারে ৫৮টি নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম