ঢাকায় ফেনসিডিল পাচারকালে ছাত্রলীগ নেতা গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
২৪ আগস্ট ২০২১, ১৬:০৪আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১৬:০৪

স্কুল ব্যাগে করে মাদক পাচারকালে কুমিল্লা মহানগর ছাত্রলীগ নেতা রিজওয়ান চৌধুরীকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার ব্যাগ তল্লাশি করে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক রিজওয়ান কুমিল্লা মহানগর ১১নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

সোমবার (২৩ আগস্ট) পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এর আগে, রবিবার (২২ আগস্ট) কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক পাচারকালে পুলিশ তাকে গ্রেফতার করে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, ব্যাগে লুকিয়ে কুমিল্লা থেকে ঢাকায় মাদক পাচারকালে পুলিশ তল্লাশি করে ৪০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে। পরে মাদক পাচার মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার কারাগারে পাঠানো হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, ছাত্রলীগ নেতা রিজওয়ান ঢাকার কাফরুল থানাধীন কাজীপাড়া এলাকার ওয়াহিদ চৌধুরীর ছেলে হলেও থাকেন কুমিল্লা নগরীর ১১নং ওয়ার্ডে মামার বাড়িতে। এখানেই তার বেড়ে ওঠা। রিজওয়ান কুমিল্লা থেকেই ছাত্রলীগের রাজনীতি করেন এবং মহানগর ১১নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

এ বিষয়ে কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহ্বায়ক আবদুল আজিজ সিহানুক বলেন, মাদকের সঙ্গে সম্পৃক্ত কারও স্থান ছাত্রলীগে নেই। তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম