এক রাতের বৃষ্টিতে পানিবন্দি ৫০ গ্রামের মানুষ

খাগড়াছড়ি প্রতিনিধি
২৫ আগস্ট ২০২১, ১৫:০৫আপডেট : ২৫ আগস্ট ২০২১, ১৫:০৯

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গতকাল রাত থেকে টানা বৃষ্টি হওয়ায় ঘরবাড়ি ও রাস্তায় পানি উঠে গেছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে ৫০টি গ্রামের মানুষ।

জানা গেছে, জেলা শহরের আশপাশে কমপক্ষে ১৫টি এবং পুরো জেলায় প্রায় ৫০টি গ্রামে পানি উঠেছে। অনেক স্থানে ঘর-বাড়ির ভেতরও উঠে পড়েছে। পানিবন্দি অবস্থায় দুর্ভোগে পড়েছে মানুষ।

খাগড়াছড়ি শহরের এপিবিএন মুসলিমপাড়া এলাকার রবিউল ইসলাম ও রূপনগর এলাকার সজল দাশসহ বেশ কয়েকজন বলেন, ঘুম থেকে উঠেই ঘরে পানি দেখতে পান তারা। গতকাল রাত ১২টা থেকে টানা বৃষ্টির কারণে অনেক ক্ষতি হয়েছে। গোয়ালঘরেও পানি ঢুকে পড়েছে। এতে গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন তারা।

অনেক স্থানে ঘর-বাড়ির ভেতরও উঠে পড়েছে

জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুক্তা চাকমা বলেন, গতকাল রাত থেকে এ পর্যন্ত প্রায় ৫৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে কৃষি জমির কিছু সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী বলেন, ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। পৌরসভার আওতাধীন কয়েকটি জায়গায় রাস্তার ওপর পাহাড় ধসে পড়েছে। এগুলো পৌরসভার লোকজন সরিয়ে নিচ্ছেন। পাহাড় ধসের ঝুঁকিতে থাকা লোকজনকে নিরাপদ স্থানে আনার কাজ চলছে। তবে বৃষ্টি কয়েক ঘণ্টা বন্ধ থাকলে পানি নেমে যাবে জানান তিনি।

/এসএইচ/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
চার অঞ্চলে ঝড়ের আভাস
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী