ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে স্ত্রীর মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ আগস্ট ২০২১, ২৩:১৫আপডেট : ২৬ আগস্ট ২০২১, ২৩:১৫

নির্যাতনের অভিযোগ এনে ইকবাল হোসেন নামে এক ট্রাফিক পুলিশ সার্জেন্টের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন তার স্ত্রী। বৃহস্পতিবার (২৬ আগস্ট) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক বেগম ফেরদৌস আরার আদালতে মামলাটি করা হয়।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কপিল উদ্দিন এ তথ্য জানিয়েছেন। আদালত মামলাটি গ্রহণ করে চট্টগ্রামের মিরসরাই উপজেলা জোরারগঞ্জ থানার মহিলা বিষয়ক পরিদর্শককে নির্দেশ দিয়েছেন বলে তিনি জানান।

অভিযুক্ত ইকবাল হোসেন খুলনা মেট্রোপলিটন পুলিশে ট্রাফিক সার্জেন্ট হিসেবে কর্মরত। চলতি বছরের ১১ ফেব্রুয়ারি বাদী সোনিয়া সামাদের সঙ্গে তার বিয়ে হয়। সোনিয়া চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জে একটি ক্লিনিকে চিকিৎসক হিসেবে কর্মরত আছেন।

মামলার অভিযোগে বলা হয়, বিয়ের পর থেকে ইকবাল বাদী সোনিয়াকে যৌতুকের জন্য চাপ দিতে থাকেন। ঢাকার সাভারে থাকা তার (বাদী) পাঁচতলা বাড়ি ও ব্যবহৃত একটি প্রাইভেট কার ইকবালের নামে লিখে দিতে চাপ দিচ্ছিলেন। অভিযুক্তের মানসিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে ৬ এপ্রিল যৌতুকের এক লাখ টাকা অভিযুক্তকে বুঝিয়ে দেন। এরপরও ইকবাল তাকে নানাভাবে নির্যাতন করতে থাকেন। গত ২৫ জুলাই বাদীর জোরারগঞ্জের বাসায় এসে অভিযুক্ত ইকবাল হোসেন যৌতুকের জন্য স্ত্রী সোনিয়াকে মারধর করেন।

/এমএএ/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম