লক্ষ্মীপুরে অটোরিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৮ আগস্ট ২০২১, ০৯:২৬আপডেট : ২৮ আগস্ট ২০২১, ০৯:২৬

লক্ষ্মীপুরে রাস্তা সংস্কার বাবদ টাকা না দেওয়ায় শফিক মোল্লা নামে এক অটোরিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ আগস্ট) বিকালে সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের আসমত আলী মসজিদের সামনে এ ঘটনা ঘটে। ​শফিক স্থানীয় মজিদ মোল্লার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিহতের লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, স্থানীয় চর রমনী মোহন গ্রামের আসমত আলী সড়ক (কাঁচা) চলমান বর্ষায় বৃষ্টিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সম্প্রতি তৌহিদ ও মমিনসহ কয়েকজন যুবক শ্রমিকদের দিয়ে ওই সড়ক মেরামত করে। এরপর ওই সড়কে চলাচল করা যানবাহনপ্রতি ১০০ টাকা করে তুলতে থাকে তারা।

শুক্রবার বিকালে অটোরিকশাচালক শফিক ও মিন্টু নামে এক মোটরসাইকেল আরোহী যাত্রী নিয়ে ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় দুই জনের কাছে ২০০ টাকা চাইলে তারা ১০০ টাকা দেন। পরে সন্ধ্যায় ফেরার পথে তারা আবার শফিকের গাড়ি আটকিয়ে ৫০০ টাকা দাবি করে। সেই টাকা না দেওয়ায় কয়েকজন মিলে তাকে পেটাতে থাকে। আহতাবস্থায় বাড়ি ফিরে কয়েকবার বমি করার পর রাত ৮টার দিকে তিনি মারা যান।

খবর পেয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান ও সদর থানার ওসি জসীম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে নিহতের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মিমতানুর রহমান জানান, সড়ক সংস্কারের টাকা তুলতে গিয়ে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে অটোরিকশাচালক শফিক মারা যান। ঘটনা তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
বাগেরহাটে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা
কোরবানির প্রাণীর হাটে এক ব্যক্তিকে ‘পিটিয়ে হত্যা’
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম