ট্রেনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

কুমিল্লা প্রতিনিধি
২৯ আগস্ট ২০২১, ১৭:০৬আপডেট : ২৯ আগস্ট ২০২১, ১৭:০৬

কুমিল্লার লালমাইয়ে কর্ণফুলী ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলচালক আহত হয়েছেন। তাকে চিকিৎসা দেওয়ার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার (২৯ আগস্ট) দুপুরে লালমাইয়ের হরিশ্চর রেল ক্রসিংয়ে চট্টগ্রামমুখী কর্ণফুলী ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের উৎসব পদুয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে রনি (২৫) ও শানিচোঁ গ্রামের রফিকুল ইসলামের ছেলে নজরুল ইসলাম (২৭)। রনি সিএনজিচালক এবং নজরুল হরিশ্চর চৌরাস্তা বাজারে কনফেকশনারি দোকানি। দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলচালক পেরুল দক্ষিণ ইউনিয়নের পূর্ব পেরুল গ্রামের কবির হোসেন (২৭)।

লালমাই উপজেলা যুবলীগের আহ্বায়ক আবদুল মোতালেব বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলের আধা কিলোমিটার সামনে আমার গাড়ি ছিল। ট্রেন আসার আগেই আমি ক্রসিং পার হয়েছিলাম। মূলত রেল সড়কটির দুই পাশে গাছের ডালপালা ও বন-জঙ্গল বেড়ে উঠায় ট্রেন দেখা যায় না।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই জনের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আহত মোটরসাইকেলচালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম