হাসপাতালকে কলেজে রূপান্তরের কাজ চলছে: শিক্ষা উপমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ আগস্ট ২০২১, ১৮:৫৭আপডেট : ২৯ আগস্ট ২০২১, ১৮:৫৭

জেনারেল হাসপাতালকে মেডিক্যাল কলেজে রূপান্তরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

রবিবার (২৯ আগস্ট) চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আট শয্যার হাই ডিপেনডেন্সি ইউনিটের (এইচডিইউ) উদ্বোধন শেষে তিনি এসব কথা জানান। চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের উদ্যোগে এবং বিএসআরএম'র আর্থিক সহায়তায় এই এইচডিইউ স্থাপন করা হয়।

মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আমরা চাই চট্টগ্রাম জেনারেল হাসপাতাল পূর্ণাঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পরিণত হোক। সে চেষ্টা চলছে। আশা করছি, তা করতে পারবো। এটি করতে পারলে চট্টগ্রামে সরকারি হাসপাতালের যে স্বল্পতা আছে, তা নিরসন হবে। 

তিনি আরও বলেন, সিভিল সার্জন ইতোমধ্যে মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা পাঠিয়েছেন। আমরা চেষ্টা করছি, যাতে জেনারেল হাসপাতালকে পূর্ণাঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পরিণত করা যায়। এ আসনের সংসদ সদস্য হিসেবে স্বাস্থ্যমন্ত্রীর কাছে এই দাবি রেখেছিলাম। আশা করছি, আমরা এটি হাসপাতাল কলেজে রূপান্তরিত করতে পারবো।

শিক্ষা উপমন্ত্রী বলেন, অবকাঠামোই শুধু হাসপাতাল নয়। পূর্ণাঙ্গ জনবল কাঠামো না পেলে একটা হাসপাতাল শুধু অবকাঠামো কিংবা যন্ত্রপাতি দিয়ে চালানো যায় না। মানুষকে চিকিৎসাসেবা দেওয়ার জন্য জনবল লাগবে। সে জনবল কাঠামো নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি।

/এএম/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী