চট্টগ্রামে করোনায় ফের মৃত্যু বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ আগস্ট ২০২১, ০৯:৪৯আপডেট : ৩০ আগস্ট ২০২১, ০৯:৫১

চট্টগ্রামে করোনায় মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে ১০ জন মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৪৪ জনের। সোমবার (৩০ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এর আগে গতকাল রবিবার চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত চার জনের মৃত্যুর খবর পাওয়া যায়। একই সময়ে করোনা শনাক্ত হয় ২৬৭ জনের।

চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২২৫ জনে। তাদের মধ্যে ৬৮৮ জন চট্টগ্রাম নগরীর, বাকি ৫৩৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছে ৯৯ হাজার ১৩৫ জনের। এর মধ্যে ৭২ হাজার ১০৭ জন চট্টগ্রাম নগরীর। বাকি ২৭ হাজার ২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।  

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১০টি ল্যাবে এক হাজার ৪২টি নমুনা পরীক্ষায় ১৪৪ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৪টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২৮৫টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৬৩টি এবং আরটিআরএল ল্যাবে ৮টি নমুনা পরীক্ষা করা হয়। চবি ল্যাবে ৩২, বিআইটিআইডি ল্যাবে ১৯, চমেকে ২৩ ও আরটিআরএল ল্যাবে দুই জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন ১১৪টি অ্যান্টিজেন পরীক্ষায় ১৩ জনের করোনা শনাক্ত হয়।

এদিকে বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ১২৬টি নমুনা পরীক্ষায় ১৭, শেভরন ডায়াগনস্টিক সেন্টারে ৯৪টি নমুনা পরীক্ষায় এক, মা ও শিশু হাসপাতালে ৩৪টি নমুনা পরীক্ষায় নয়, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১৩টি নমুনা পরীক্ষায় তিন ও ইপিক হেলথ কেয়ার ৯২টি নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম