চট্টগ্রামে করোনায় আরও ২ মৃত্যু, শনাক্ত ২০৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩১ আগস্ট ২০২১, ০৯:৪৫আপডেট : ৩১ আগস্ট ২০২১, ০৯:৪৭

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২০৬ জনের। মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২২৭ জনে। তাদের মধ্যে ৬৮৮ জন চট্টগ্রাম নগরীর, বাকি ৫৩৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছে ৯৯ হাজার ৩৪১ জনের। এর মধ্যে ৭২ হাজার ২২৮ জন চট্টগ্রাম নগরীর। বাকি ২৭ হাজার ১১৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।  

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১০টি ল্যাবে এক হাজার ৫৮৩টি নমুনা পরীক্ষায় ২০৬ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৭টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৫৬৫টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৭৪টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২০৪টি পরীক্ষা করা হয়। এর মধ্যে চবি ল্যাবে ২৬, বিআইটিআইডি ল্যাবে ৮৬, চমেকে ১৭ এবং সিভাসু ল্যাবে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ৭২টি নমুনা পরীক্ষায় পাঁচ, শেভরন ডায়াগনস্টিক সেন্টারে ৩১৪টি নমুনা পরীক্ষায় ১৪, মা ও শিশু হাসপাতালে ৪৪টি নমুনা পরীক্ষায় নয়, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১১টি নমুনা পরীক্ষায় পাঁচ এবং ইপিক হেলথ কেয়ার ৬৫টি নমুনা পরীক্ষায় ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালে চট্টগ্রামের সাতটি নমুনা পরীক্ষা করে কারও করোনা শনাক্ত হয়নি।

/এসএইচ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম