চট্টগ্রামে আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ১৪৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ সেপ্টেম্বর ২০২১, ০৮:২৪আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ০৮:২৪

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৪৫ জনের। বুধবার (০১ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা এক হাজার ২৩২ জনে দাঁড়ালো। এর মধ্যে ৬৮৯ জন চট্টগ্রাম নগরীর, বাকি ৫৪৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এদিকে চট্টগ্রামে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৯৯ হাজার ৪৮৬ জনের। তাদের মধ্যে ৭২ হাজার ৩৩৪ জন চট্টগ্রাম নগরীর, বাকি ২৭ হাজার ১৫২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।  

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১০টি ল্যাবে এক হাজার ৩৭৫টি নমুনা পরীক্ষায় ১৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৪৬৯টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১২০টি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৭৩টি এবং আরটিআরএল ল্যাবে ৪টি পরীক্ষা করা হয়। তাদের মধ্যে বিআইটিআইডি ল্যাবে ৫৪, চমেকে ১৩, সিভাসু ল্যাবে ৩৯ এবং আরটিআরএল ল্যাবে একজন করোনা পজেটিভ শনাক্ত হয়। 

এদিকে বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ৬৫টি নমুনা পরীক্ষায় ছয়, শেভরন ডায়াগনস্টিক সেন্টারে ৩১৬টি নমুনা পরীক্ষায় পাঁচ, মা ও শিশু হাসপাতালে ৩৭টি নমুনা পরীক্ষায় ছয়, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ২৫টি নমুনা পরীক্ষায় তিন এবং ইপিক হেলথ কেয়ার ৮৪টি নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম