চন্দ্রনাথ পাহাড়ে আজানের ছবি ফেসবুকে, মাদ্রাসার ২ শিক্ষার্থী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩৫আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩৭

সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে গিয়ে ধর্মীয় উসকানিমূলক কর্মকাণ্ডের ছবি ফেসবুকে পোস্ট করার অভিযোগে দুই মাদ্রাসাছাত্রকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (৩১ আগস্ট) রাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক কেশব চক্রবর্তী এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে গিয়ে ধর্মীয় উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে আমরা দুই জনকে গ্রেফতার করেছি। তাদের মধ্যে একজন হিন্দুদের তীর্থস্থান হিসেবে পরিচিত চন্দ্রনাথ পাহাড়ে গিয়ে আজান দেওয়ার ছবি তুলে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেন। অন্যজন সেটি শেয়ার করেন। দুই জনকে ডিজিটাল নিরাপত্তা আইনে সীতাকুণ্ড থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতার দুই ছাত্র ঢাকার মোহাম্মদপুরের একটি মাদ্রাসার শিক্ষার্থী। পড়ালেখার পাশাপাশি তাদের একজন একটি ট্যুরিজম প্রতিষ্ঠানে ট্যুরিস্ট গাইড হিসেবে কাজ করছেন। গত ২৭ আগস্ট পর্যটক নিয়ে ওই শিক্ষার্থী চন্দ্রনাথ পাহাড়ে বেড়াতে যান। পরে সেখানে গিয়ে তিনি আজান দেন। ওই ঘটনার ছবি ফেসবুকে আপলোড করে উসকানিমূলক পোস্ট দেন। অপর শিক্ষার্থী ওই পোস্ট শেয়ার করেন। 

সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, হিন্দুদের তীর্থস্থান হিসেবে পরিচিত চন্দ্রনাথ পাহাড়ে গিয়ে আজান দেওয়ার ছবি তুলে ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেওয়ার ঘটনায় থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়। বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বাসুদেব রায় মামলাটি দায়ের করেন। মামলায় ফেসবুকে পোস্ট দেওয়া শিক্ষার্থীসহ যারা ওই পোস্ট শেয়ার এবং তাতে কমেন্ট করেছেন তাদেরসহ অজ্ঞাতদের আসামি করা হয়। মামলাটি জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত করছে।

মামলার এজ্হারে বলা হয়, চন্দ্রনাথ পাহাড়ে গিয়ে আজান দেওয়ার ছবি তুলে ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেওয়া এবং সেখানে ইসলামের পতাকা ওড়ানোর ঘোষণা দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছিল তারা।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান