মার্কেট-শপিং মল ফিরলো আগের সময়সূচিতে

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ অক্টোবর ২০২৬, ০২:০৫ আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০২:০৫

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেওয়া সাময়িক ছাড়ের মেয়াদ শেষ হওয়ায় শুক্রবার থেকে আগের সময়সূচিতে ফিরেছে শপিং মল, মার্কেট ও দোকানপাট। এখন থেকে এসব প্রতিষ্ঠান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।

গত ৫ অক্টোবর বিদ্যুৎ বিভাগের এক নির্দেশনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়। 

নির্দেশনায় বলা হয়, ২৩ অক্টোবর থেকে এসব প্রতিষ্ঠানের পূর্বনির্ধারিত সময়সূচি বহাল থাকবে। সে অনুযায়ী, সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে শপিং মল, মার্কেট ও দোকানপাট।

বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনার অংশ হিসেবে গত ১২ আগস্ট দেশের সব শপিংমল ও দোকানপাট রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়। 

একই সঙ্গে সন্ধ্যা ৭টার পর দোকানপাট ও শপিং মলে আলোকসজ্জা না করার নির্দেশনা দিয়েছিল বিদ্যুৎ বিভাগ। বাসস। 

/এসটি/ 
সম্পর্কিত
মালয়েশিয়ার নাইট মার্কেট: রাতের শহরে কেনাকাটা ও খাবারের স্বাদ
আজ রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ
নির্ধারিত সময়ের পর শপিংমল-মার্কেট খোলা রাখলে ব্যবস্থা: ডিএসসিসি
সর্বশেষ খবর
কেডিএ’র প্রধান প্রকৌশলীসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
কেডিএ’র প্রধান প্রকৌশলীসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
অনলাইন অ্যাপে ভাড়া নেওয়া ফ্ল্যাটে নারীর মৃত্যু, যুবক পুলিশ হেফাজতে
অনলাইন অ্যাপে ভাড়া নেওয়া ফ্ল্যাটে নারীর মৃত্যু, যুবক পুলিশ হেফাজতে
অটোরিকশার সঙ্গে বাসের সংঘর্ষে দুজন নিহত: বাসে আগুন, মহাসড়ক অবরোধ
অটোরিকশার সঙ্গে বাসের সংঘর্ষে দুজন নিহত: বাসে আগুন, মহাসড়ক অবরোধ
মাদ্রাসায় বলাৎকার-ধর্ষণ বন্ধে আলেম সমাজ কেন সোচ্চার হতে পারেন না, প্রশ্ন আসিফ নজরুলের
মাদ্রাসায় বলাৎকার-ধর্ষণ বন্ধে আলেম সমাজ কেন সোচ্চার হতে পারেন না, প্রশ্ন আসিফ নজরুলের
সর্বাধিক পঠিত
আপনার টাকা কোথায় রাখবেন
আপনার টাকা কোথায় রাখবেন
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত