টেকনাফে ১৯ কোটি টাকার অস্ত্র-মাদক ও চোরাই পণ্য উদ্ধার  

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২১, ০০:১২আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ০০:১২

কক্সবাজারের টেকনাফ সীমান্তে গত আগস্ট মাসে বিজিবির তৎপরতায় ১৯ কোটি ৩৫ লাখ ৭১ হাজার টাকার অস্ত্র, মাদকদ্রব্য ও চোরাই পণ্য উদ্ধার করা হয়েছে। এসব মাদক, চোরাইপণ্য ও অস্ত্র উদ্ধারের ঘটনায় ৭৩ জনকে আটক করেছে বিজিবি। বুধবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক খুদে বার্তায় টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রুবায়েৎ কবির এ সব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, চলতি বছরের গত আগস্ট মাসে বিজিবি বিওপি ও সীমান্তসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচ লাখ ৬৮ হাজার ১৮২ পিস ইয়াবা জব্দ করেছে। এরমধ্যে মালিকবিহীন ইয়াবা রয়েছে দুই লাখ পিস। এসব ইয়াবার আনুমানিক মূল্য ১৭ কোটি চার লাখ ৫৪ হাজার ৬০০ টাকা। এই ইয়াবা উদ্ধারের ঘটনায় ৬৭ মামলায় ৬৬ জন আটক ও  দুই জনকে পলাতক আসামি করা হয়।

এছাড়া বিভিন্ন সীমান্ত ও চেকপোস্ট থেকে দুই লাখ ৫০ হাজার ৬০০ টাকা মূল্যের ২১৪ ক্যান বার্মিজ বিয়ার, ১২০ বোতল বার্মিজ মদ ও ৫৭ লিটার বাংলা মদ জব্দ করা হয়। এতে ৫ মামলায় দুই জনকে আটক করা হয়েছে।

সীমান্তের বিভিন্ন স্থান থেকে দুই কোটি ২৮ লাখ ৬৬ হাজার ২৫৫ টাকা মূল্যের চোরাই পণ্যও জব্দ করা হয়। এতে ১৪ মামলায় দুই জন আটক করা হয়েছে।

অন্যদিকে বিজিবির অভিযানে একটি দেশীয় তৈরি বন্ধুক এলজি উদ্ধার করা হয়েছে। এতে একটি মামলায় তিন জনকে আটক করা হয়।

তিনি আরও জানান, বিজিবি সদস্যরা সীমান্ত পাহারায় পরিশ্রম করে যাচ্ছেন। সীমান্ত দিয়ে মাদক, মানবপাচার ও সন্ত্রাস রোধে বিজিবি তৎপর রয়েছে। সীমান্তে যেকোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি সর্তকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে বলে দাবি করেন তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম