বাড়ি বানাতে পাহাড় কাটছেন উপজেলা আ.লীগের সভাপতি! 

মো. নজরুল ইসলাম (‌টিটু), বান্দরবান
০২ সেপ্টেম্বর ২০২১, ১৩:২৬আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ১৩:২৬

বান্দরবা‌নের থান‌চি‌তে বাড়ি নির্মাণের জন্য অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগ উঠেছে। থান‌চি উপ‌জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি ও উপ‌জেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা এস্কে‌ভেটর দি‌য়ে মাসখা‌নেক ধ‌রে পাহাড়‌ কাট‌ছেন। প্রায় পাঁচ একর পাহাড়‌টির অ‌নেকটাই বর্তমা‌নে সমতল ভূ‌মি‌তে প‌রিণত হ‌য়ে‌ছে।

স‌রেজ‌মি‌নে দেখা গে‌ছে, থান‌চি বাস‌স্টেশন থে‌কে আমতলী যাবার রাস্তা সংলগ্ন ইউ‌নিয়ন প‌রিষদ এলাকায় দুটি এস্কে‌ভেটর দি‌য়ে সমান তা‌লে পাহাড় কাটা হচ্ছে। পাহাড়টি থান‌চি উপ‌জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি ও উপ‌জেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমার নিজস্ব সম্পত্তি। বা‌ড়ি নির্মা‌ণের না‌মে তিনি ই‌তোম‌ধ্যে পাহাড়‌টির অ‌নেকটাই কে‌টে সমান করে ফেলেছেন। 

বাড়ি বানাতে পাহাড় কাটছেন আ.লীগ নেতা স্থানীয়রা জানান, উপ‌জেলা চেয়ারম্যান বান্দরবা‌ন জেলা প‌রিষ‌দের সদস্য ছি‌লেন। রাজ‌নৈ‌তিক প্রভাব খাটিয়ে তিনি পাহাড় কেটে ধ্বংস করছেন। এ বিষয়ে আইনের কোনও তোয়াক্কা করছেন না তিনি। প্রকা‌শ্যে এস্কে‌ভেটর মেশিন দিয়ে সমা‌নে কাট‌ছেন পাহাড়। কে‌টে ফেলা পাহা‌ড়ের মা‌টি চড়া দা‌মেও বি‌ক্রি করেও মোটা অঙ্কের টাকা আয় করছেন তিনি। 

পাহাড় কাটার বিষ‌য়ে জান‌তে থান‌চি উপ‌জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি ও উপ‌জেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমার মোবাইলফোনে ক‌য়েকবার কল দি‌য়েও কথা বলা সম্ভব হয়নি।

তবে বান্দরবান প‌রি‌বেশ অ‌ধিদফতরের প‌রিদর্শক আবদুস সালাম ব‌লেন, আ‌মি পাহাড় কাটার বিষয়ে শু‌নে‌ছি। দুই-এক‌দি‌নের ম‌ধ্যে থান‌চি গি‌য়ে বিষয়টি সরেজমিন দেখে ব্যবস্থা নেবো। পাহাড় কাটার জন্য প‌রি‌বেশ অ‌ধিদফতরের কোনও ছাড়পত্র নেওয়া হয়‌নি ব‌লেও জানান তি‌নি।

এ বিষয়ে খবর নিয়ে ব্যবস্থা নেওয়ার হবে বলে জানিয়েছৈন থান‌চি উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাউল গ‌ণি ওসমানী।

 

/টিটি/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
বিশ্বের সর্বোচ্চ শিখরে ফের উড়লো বাংলাদেশের পতাকা
আদিবাসী জনগোষ্ঠীর ওপর জলবায়ু চাপ বাড়ছে: গবেষণা
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী