বনভূমি উদ্ধারে গিয়ে হামলায় দুই রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১২

কক্সবাজার প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২১, ১৫:০৮আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ১৫:০৮

কক্সবাজারের রামুতে বন বিভাগের জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফেরার সময় দখলদারদের হামলায় দুই রেঞ্জ কর্মকর্তাসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রামু উপজেলার জোয়ারিয়ানালা রেঞ্জের ভিআইপি পাহাড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহতদের মধ‍্যে রয়েছেন– কক্সবাজার উত্তর বন বিভাগের জোয়ারিয়ানালা রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ, পিএমখালী রেঞ্জ কর্মকর্তা আবদুল জব্বার, বন প্রহরী বাসুদেব বণিক, বাগান মালি অসিত পাল। গুরুতর আহতদের আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে কক্সবাজার উত্তর বিভাগীয় বন কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, একদল ভূমিদস্যু অতর্কিত এ হামলা চালায়। এতে অন্তত ১২ জন আহত হয়। এ ব্যাপারে রামু থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এমএএ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের