‘শেষ দিন পর্যন্ত ওস্তাদ আলাউদ্দিনের নাম উচ্চারণ হবে’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২১, ১৪:৪৯আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১৪:৪৯

সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ছিলেন সমাজের নক্ষত্র। পৃথিবীর ইতিহাস যতদিন থাকবে, বাংলাদেশে সুরের ইতিহাস যতদিন চর্চা করা হবে, ততদিন তার নাম উচ্চারণ হতে থাকবে। 

সোমবার (৬ সেপ্টেম্বর) ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় পুরাতন জেল রোডের ‘সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন’-এ আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন।

তিনি বলেন, ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র স্মৃতিতে প্রতিক্রিয়াশীলরা বারবার আঘাত করছে। বিশ্ব বরেণ্য এই সুর সম্রাটের স্মৃতি মুছে দিতে চায় তারা। কিন্তু যারা শুদ্ধশিল্প চর্চায় বিশ্বাসী, যারা সংস্কৃতিতে বিশ্বাসী, যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী তারা মাথা নিচু করবে না। 

ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র মৃত্যুবার্ষিকী স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত অনুষ্ঠান

রুহুল আমিন আরও বলেন, ওস্তাদ আলাউদ্দিন খাঁ’এর কোনও স্মৃতি দুবৃর্ত্তরা রাখেনি। এই প্রতিক্রিয়াশীল চক্র ২০১৬ সালে একবার তার সবকিছু পুড়িয়ে দিয়েছিল। পরে আবারও গত ২৮ মার্চ এই জাদুঘরে হামলা চালিয়ে হল রুম পুড়িয়ে দেয়। যে কারণে আমাদের কাছে সংগ্রহ করে রাখার মতো অবশিষ্ট কিছুই নেই। তবে আবারও সেই ধ্বংসযজ্ঞ থেকে ঘুরে দাঁড়িয়েছি।

সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা, আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সাধারণ সম্পাদক নাট্যব্যক্তিত্ব মঞ্জুরুল আলম প্রমুখ।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম