চট্টগ্রামে গণটিকা: প্রথম ডোজ নিতে কেন্দ্রে না আসার অনুরোধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ সেপ্টেম্বর ২০২১, ২০:৪১আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ২০:৪১

সারাদেশের মতো চট্টগ্রামেও আগামীকাল মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) থেকে গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হচ্ছে। পূর্বে পরিচালিত এ গণটিকার আওতায় যারা প্রথম ডোজ নিয়েছেন শুধুমাত্র তারা কেন্দ্রে এসে দ্বিতীয় ডোজ গ্রহণ করবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবীর।

গত ৭ ও ৮ আগস্ট প্রথম দফায় গণটিকার আওতায় চট্টগ্রামে এক লাখ ৫৫ হাজার ৮০৮ জনকে টিকা দেওয়া হয়েছে। হাসান শাহরিয়ার কবীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ক্যাম্পেইনের অধীনে ৭ ও ৮ সেপ্টেম্বর যাদের দ্বিতীয় ডোজ গ্রহণের তারিখ রয়েছে তাদের ৭, ৯-১০ সেপ্টেম্বর যাদের যাদের তারিখ রয়েছে তাদের ৮ এবং যাদের ১১-১২ সেপ্টেম্বর দ্বিতীয় ডোজের তারিখ নির্ধারিত রয়েছে তাদের ৯ সেপ্টেম্বর টিকা দেওয়া হবে।’

নির্ধারিত এই সময়ে প্রথম ডোজ গ্রহণের জন্য অযথা কেন্দ্রে ভিড় না করার জন্য তিনি সবাইকে অনুরোধ জানিয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী