৯৯৯-এ ফোন, কাপ্তাই লেক থেকে ৮ পর্যটককে উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২১, ০৯:১৯আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ০৯:১৯

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর রাঙামাটি ভ্রমণে এসেছিলেন আট পর্যটক। কাপ্তাই লেকে ঘুরতে গিয়ে বিপাকে পড়েন তারা। পরে মঙ্গবার (৭ সেপ্টেম্বর) রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে উদ্ধার হন তারা। 

আটকে পড়া পর্যটকরা হলেন এমরান হোসেন, আশরাফ শোভন, এস এম রিয়াদ উদ্দীন, রেহান উদ্দীন, মো. সাকিব নাবিল, রিপন মাহমুদ, শেখ ফরিদ, মো. সনওয়ার সাকিল। তাদের প্রত্যেকের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে।

 পুলিশ জানায়, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সীতাকুণ্ড থেকে এস এম রিয়াদসহ আট জনের একটি দল রাঙামাটি আসেন। কাপ্তাই লেকের সৌন্দর্য উপভোগ করতে করতে শুভলং ঝর্ণায় পৌঁছায় পর্যটক দলটি। পরে শুভলং থেকে ফেরার পথে বিপদে পড়েন তারা। কাপ্তাই লেকে বিশাল কচুরিপানার একটি ঝাঁক পর্যটকদের বোটকে আটকে ধরে। শত চেষ্টা করেও বোটচালক কচুরিপানার ঝাঁক অতিক্রম করতে পারে না। একপর্যায়ে বোটের পাখাও নষ্ট হয়ে যায়। পরে সন্ধ্যা ঘনিয়ে আসতে দেখে পর্যটকদের একজন জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেন। পরে পুলিশ কন্ট্রোল রুমের নির্দেশনা পেয়ে জারুলছড়ি থানার পুলিশ সদস্যরা পর্যটকদের উদ্ধার করে। 

উদ্ধার পর্যটকরা বাংলাদেশ পুলিশ, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ ও রাঙামাটি জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশে এলএনজি খাতে কারা আগ্রহী
বাংলাদেশে এলএনজি খাতে কারা আগ্রহী
নিখোঁজের দুই দিন পর পুকুরপাড়ের ঝোপ থেকে শিশুর লাশ উদ্ধার
নিখোঁজের দুই দিন পর পুকুরপাড়ের ঝোপ থেকে শিশুর লাশ উদ্ধার
তিন মাসেও পর্ষদ হয়নি, কমেছে আমানত: কোন পথে ইসলামী ব্যাংক
তিন মাসেও পর্ষদ হয়নি, কমেছে আমানত: কোন পথে ইসলামী ব্যাংক
জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের
জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন