ব্রাহ্মণবাড়িয়ায় ফেসবুক স্ট্যাটাস নিয়ে সংঘর্ষে আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৩আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৩

ব্রাহ্মণবাড়িয়ায় ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক দুই ইউপি সদস্যের (মেম্বার) সমর্থকদের মধ্যে সংঘর্ষে নারী-পুরুষসহ ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের আলাকপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও এলাকাবাসী জানায়, কয়েকদিন আগে সাদেকপুর ইউনিয়ন পরিষদের সদস্য জয়নাল আবেদীনের ছোট ভাই মোসলেম উদ্দিন ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসটি সাবেক ইউপি সদস্য আবদুল আলীর নজরে এলে ১ সেপ্টেম্বর মোসলেম উদ্দিনকে মারধর করে আবদুল আলীর সমর্থকরা।

এ ঘটনার জেরে বুধবার দুপুর দেড়টার দিকে উভয় পক্ষের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় আধা ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি।

/এএম/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের