স্ত্রীসহ ‘গরিবের ডাক্তার’কে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

কুমিল্লা প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২১, ২২:৩৭আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ২২:৩৭

কুমিল্লার সুবর্ণপুরে পল্লী চিকিৎসক সৈয়দ বিল্লাল হোসেন ও সফুরা খাতুন দম্পতি হত্যায় পুত্রবধূসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৪টায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

গত ৫ সেপ্টেম্বর মধ্যরাতে কুমিল্লার সুবর্ণপুরের নিজ বাড়িতে খুন হন পল্লী চিকিৎসক সৈয়দ বিল্লাল হোসেন ও তার স্ত্রী সফুরা খাতুন। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের রহস্য ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ঘাটন করে পুলিশ। গ্রেফতার করা হয় হত্যার মূল পরিকল্পনাকারী পুত্রবধূ নাজমুন নাহার চৌধুরী ওরফে শিউলি এবং তার দুই সহযোগী জহিরুল ইসলাম সানি ও মেহেদী হাসান তুহিনকে। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তাদেরকে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার পুত্রবধূসহ তিন আসামি

মানববন্ধনে সুবর্ণপুর, বাড়াইপুর, জালুয়াপাড়াসহ আশপাশের এলাকার অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত এলাকাবাসী বলেন, ‘পল্লী চিকিৎসক বিল্লাল হোসেন ও তার স্ত্রী সফুরা খাতুন অত্যন্ত ভালো মানুষ ছিলেন। বিল্লাল হোসেনকে এলাকার মানুষ গরিবের ডাক্তার হিসেবে চিনতেন। তাদেরকে এমন নির্মমভাবে হত্যার বিষয়টি কিছুতেই মেনে নেওয়া যায় না।’ এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এলাকাবাসী।

আসরের নামাজের পর সুবর্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৃথক দুই জানাজা শেষে নিহত দম্পতিকে বাড়ির পাশের কবরস্থানে দাফন করা হয়েছে। 

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ পারিবারিক কলহ ও পরকীয়ার জের ধরে পূর্ব পরিকল্পনা মতো দুই সহযোগীকে নিয়ে বৃদ্ধ শ্বশুর-শাশুড়িকে হত্যা করেছেন পুত্রবধূ শিউলি।

পুলিশ বলছে, দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ থেকেই এই খুন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকা তিনজনকে গ্রেফতারের পর আদালতে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি গিয়েছে। এরপর তিন খুনিকে পাঠানো হয়েছে কারাগারে।

/এফআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম