ওসির নম্বর থেকে ফোন, ৪ লাখ টাকা দিলেন চেয়ারম্যান!

নোয়াখালী প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২১, ০৯:১৯আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ১০:০৭

নোয়াখালীর চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হকের সরকারি মোবাইলফোন নম্বর ক্লোন করে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) চরওয়াপদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে চার লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এ ঘটনায় ভুক্তভোগী চেয়ারম্যান মো. মনির আহমেদ (৬৪) থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম এক বার্তায় জানান, উপজেলার চরওয়াপদা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং আগামী নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. মনির আহমেদের ব্যক্তিগত মোবাইলফোন নম্বরে দুটি নম্বর থেকে কল আসে। এসময় কলদাতা নিজেকে চরজব্বার থানার ওসি বলে পরিচয় দিয়ে আসন্ন নির্বাচনে সহায়তার কথা বলে টাকা দাবি করেন। এরপর প্রতারকরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কথা উল্লেখ করে অন্যান্য অফিসারদের ম্যানেজ করার জন্য টাকা পাঠাতে বলে।  

পরে প্রতারকদের দেওয়া ৮টি বিকাশ নম্বরে মনির চেয়ারম্যান পঞ্চাশ হাজার টাকা করে চার লাখ টাকা পাঠান। টাকা পাঠানোর পরে ওসি পরিচয় দানকারী প্রতারক ব্যক্তি রাত ৯টায় চেয়ারম্যানকে থানায় এসে পরবর্তী কার্যক্রম সম্পর্কে জানতে বলেন। রাত ৯টায় চেয়ারম্যান থানায় এসে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন।  

চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, চরওয়াপদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনির আহমেদ রাত ৯টায় থানায় সাধারণ ডায়েরি করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম