পাহাড় কাটায় গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ সেপ্টেম্বর ২০২১, ১৬:২৪আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ১৬:২৪

চট্টগ্রামে পাহাড় কাটার দায়ে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে নগরীর খুলশী থানাধীন সরকারি মহিলা কলেজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুজ্জামান।

গ্রেফতার দুইজন হলেন— মো. আকতার হোসেন (২০) ও মো. রাসেল (২০)। তারা দুজনই ঠিকাদারি প্রতিষ্ঠানের হয়ে সরকারি মহিলা কলেজের পাঁচতলা ভবন নির্মাণের জন্য পাহাড় কাটছিলেন বলে জানিয়েছে পুলিশ।

ওসি শাহিনুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্রবার বিকালে পাহাড় কাটার দায়ে শিক্ষা প্রকৌশল অধিদফতরের ঠিকাদার মেসার্স মহসিন অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকার মো. মহসিন হায়দার ও সাব ঠিকাদার মো. শফিকসহ চারজনের বিরুদ্ধে মামলা করে পরিবেশ অধিদফতর। ওই মামলায় রাতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দুইজন ওই মামলার এজাহারভুক্ত আসামি।’

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মেট্রোর উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের পাঁচতলা ভবন নির্মাণ করতে গিয়ে পাহাড় কাটা হচ্ছে, এমন অভিযোগ পেয়ে পরিবেশ অধিদফতরের একটি টিম সম্প্রতি ওই এলাকায় পরিদর্শনে যায়। পরিদর্শনে গিয়ে তারা ঘটনার সত্যতা পায়। এ ঘটনায় পাহাড় কাটা বন্ধে তাৎক্ষণিক নির্দেশ দেওয়ার পাশাপাশি একটি মামলা দায়ের করা হয়।’

/এফআর/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম