টেকনাফে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৮আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৮

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে টেকনাফ উপজেলায় দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর আলীখালী গ্রামে সাদ্দামের দোকানের সামনে ইউপি সদস্য প্রার্থী জামাল মেম্বারের ছেলে শাহ আজম (৩০) একই গ্রামের দিল মোহাম্মদের ছেলে ও ইউপি সদস্য প্রার্থী নুরুল বাশারের সমর্থক মো. রফিককে (৩০) লক্ষ্য করে তিন-চারটি গুলি ছোড়েন। এতে রফিক গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।

কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (এএসপি) রফিকুল ইসলাম বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন গুলিবিদ্ধের ঘটনা ঘটেছে। হামলাকারীদের গ্রেফতারের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
হবিগঞ্জে মধ্যরাতে সংঘর্ষে জড়ালো ৪ গ্রাম, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী