সাগরে ডুবলো মিয়ানমার থেকে আসা কফি-আচারবাহী জাহাজ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২১, ২১:২৭আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৫:১৩

মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে আসার পথে মালবাহী একটি জাহাজ বঙ্গোপসাগরে ডুবে গেছে। এতে ব্যবসায়ীদের কয়েক কোটি টাকা লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে সেন্টমার্টিনের নাইক্ষ্যংদিয়া এলাকায় মালবাহী জাহাজটি সাগরে ডুবে যায়। এ সময় কোস্ট গার্ডের তৎপরতায় সেখানে থাকা মাঝিমাল্লাদের উদ্ধার করা হয়।

বন্দর ব্যবসায়ীরা জানান, মিয়ানমার থেকে আসার পথে মাঝ সাগরে পণ্যবাহী একটি জাহাজ ডুবে যায়। সেখানে কফি, আচার, কাপড় ও কসমেটিকসহ বিভিন্ন পণ্যের প্রায় দুই হাজার বস্তা মালামাল ছিল। এগুলো টেকনাফের স্থলবন্দর ব্যবসায়ী ফারুক, সাদ্দাম, শামসু, সেলিম ও মাসুমের।

এ বিষয়ে টেকনাফ স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর বলেন, ‘বন্দরে আসার পথে মালবাহী জাহাজটি ডুবে যায়। একইদিন কাঠের একটি ট্রলার মিয়ানমারে বিজিপি ধরে নিয়ে গেছে। বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’

টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ডপোর্ট ব্যবস্থাপক মোহাম্মদ জসীম উদ্দীন চৌধুরী বলেন, ‘জাহাজে থাকা কিছু মালের বস্তা উদ্ধার করা হয়েছে। তবে সেখানে কত বস্তা মালামাল ছিল বলা যাচ্ছে না।’

টেকনাফ শাহপরীর দ্বীপ স্টেশন কমান্ডার আসলাম সাহেব বলেন, ‘সাগরে জাহাজ ডুবে যাওয়ার খবরে ঘটনাস্থলে পৌঁছে পাঁচ মাঝিমাল্লাকে উদ্ধার করে বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে বিজিপি কাঠের ট্রলার ধরে নিয়ে যাওয়ার বিষয়টি কেউ অবহিত করেনি।’

/এফআর/
সম্পর্কিত
নাফ নদীতে সশস্ত্র দুর্বৃত্তদের তাণ্ডব, সীমান্তে আতঙ্ক
মোদির আমন্ত্রণে ভারত সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট
খুনোখুনি থামছে না রোহিঙ্গা ক্যাম্পে, সক্রিয় ৬ সশস্ত্র গোষ্ঠী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ