১০ টাকা বেশি চাওয়ায় রিকশাচালককে কুপিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২১, ২২:৪৪আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ২২:৪৪

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার গণিপুর গ্রামে ১০ টাকা ভাড়া বেশি চাওয়ায় বাগবিতণ্ডার জের ধরে ব্যাটারিচালিত রিকশাচালককে কুপিয়ে হত্যা করেছেন এক যাত্রী। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রিকশাচালক মো. আবুল হোসেন (৩৫) চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গণিপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে।

জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শহীদুল ইসলাম এক বার্তায় জানান, দুপুরে রিকশাচালক আবুল হোসেন চৌমুহনী রেল স্টেশন থেকে এক ব্যক্তিকে নিয়ে গণিপুর যান। এক পর্যায়ে ওই যাত্রীর সঙ্গে ভাড়া নিয়ে বাগবিতণ্ডা লাগে। পরে ওই যাত্রী ১০ টাকা ভাড়া বেশি চাওয়ায় বাড়ি থেকে দা এনে রিকশাচালকের গলায় কোপ দেন ওই যাত্রী। এতে তার শ্বাসনালির কিছু অংশ কেটে যায়। পরবর্তী সময়ে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রিকশাচালককে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টা ১৫ মিনিটে তিনি মারা যান।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান শিকদার জানান, এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দায়ের না করায় অভিযুক্ত ব্যক্তির নাম ও ঠিকানা জানা যায়নি। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী