অ্যাসাইনমেন্টের জন্য কোনও ফি নেই: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪৯আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫৭

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দীর্ঘদিন পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। অনেক শিক্ষার্থী হয়তো এই সময়ে বিদ্যালয়ের ফি দেয়নি। এখন সেই ফি নিয়ে নানা রকম ব্যবস্থা নেওয়া যেতে পারে। যাদের সামর্থ্য আছে তারা ফি দেবে। তবে সেই ফি’র সঙ্গে অ্যাসাইমেন্ট গুলিয়ে ফেলা ঠিক হবে না। অ্যাসাইনমেন্টের জন্য কোনও ফি নেই।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকালে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দীপু মনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সুন্দর পরিবেশ ফেরাতে সবাইকে চেষ্টা চালিয়ে যেতে হবে। শিক্ষা প্রশাসন ও স্থানীয় প্রশাসন থেকেও চেষ্টা চলছে। কারণ এগুলো আমাদের অভ্যস্ততার মধ্যে ছিল না। এগুলো অভ্যস্ততার মধ্যে নিয়ে আসতে হবে। সেটা শুধু করোনা বা ডেঙ্গুর জন্য নয়। ডেঙ্গু প্রতি বছরই থাকে। আর করোনার সঙ্গে আমাদেরকে আরও কতদিন থাকতে হবে, তার কোনও ঠিক নেই। তাই একটি সুস্থ সুন্দর জীবনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানসহ সব জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নূরুল আমিন রুহুল, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর পৌরমেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমানসহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতৃবৃন্দ।

/এসএইচ/
সম্পর্কিত
দীপু মনির স্বামীর জানাজায় গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা  কারাগারে
বনানীতে চিরশায়িত হলেন স্বামী তৌফীক, সন্ধ্যা ৬টার আগেই কারাগারে দীপু মনি
দীপু মনির স্বামী তৌফিক নাওয়াজের জানাজা সম্পন্ন
সর্বশেষ খবর
সর্বোচ্চ রান, সর্বোচ্চ উইকেটের কীর্তি- যে পরিকল্পনায় সফল শরিফুল
সর্বোচ্চ রান, সর্বোচ্চ উইকেটের কীর্তি- যে পরিকল্পনায় সফল শরিফুল
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নতুন মন্ত্রীদের শ্রদ্ধা
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নতুন মন্ত্রীদের শ্রদ্ধা
ওহিওপাইল স্টেট পার্ক: পাথরের বুক চিরে জলের রোমাঞ্চ
ওহিওপাইল স্টেট পার্ক: পাথরের বুক চিরে জলের রোমাঞ্চ
জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা 
জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা 
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী