টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেফতার

টেকনাফ (কক্সবাজার)  প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২১, ০৯:০১আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ০৯:১৯

কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পৃথক অভিযানে ৪০ হাজার পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সাবরাং পানছড়ি পাড়া ও হাসপাতাল গেটের পৃথক অভিযানে তারা আটক হন। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক মামলা হয়।

গ্রেফতার যুবকরা হলেন- উখিয়ার চাকবৈঠা এলাকার আলী আহমদের ছেলে মো. সালাউদ্দিন, একই এলাকার নুরুল ইসলামের ছেলে মো. ইউনুস, সাবরাং পানছড়ি পাড়ার বশির আহমদের ছেলে মো. ইব্রাহিম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম টেকনাফ পৌরসভার হাসপাতাল গেট এলাকা ও সাবরাং পানছড়ি পাড়া বসতবাড়িতে পৃথক অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করে। ইয়াবাসহ আটকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। পরে আসামিদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক মামলা করা হয়েছে।

তিনি আরও জানান, টেকনাফের বিভিন্ন গ্রামের পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পগুলোতে যৌথ অভিযান চালালে মাদক নির্মূল করা সম্ভব হবে।

/টিটি/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম