কক্সবাজারে আবাসিক হোটেল থেকে উদ্ধার ছাত্রলীগ কর্মীর হাসপাতালে মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২১, ১২:০০আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১২:০০

কক্সবাজারে বেড়াতে এসে রাফসানুল হক (৩০) নামের এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়েছে। কী কারণে তিনি মারা গেছেন তার জানাতে পারেনি পুলিশ। তবে ছাত্রলীগ নেতা বেড়াতে এসে আবাসিক হোটেলের যে কক্ষে অবস্থান করছিলেন সেখান থেকে মদের বোতল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ছাত্রলীগ নেতা মারা যান। এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় সাইমুন প্রিয়াম (২৮) ও রায়হান (৩০) নামের আরও দুই জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। 

কক্সবাজার জোনের ট্যুরিস্ট পুলিশ সুপার মো. জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশের একটি দল কক্সবাজার শহরের কলাতলীর বে-ওয়ান ডাচ নামের একটি আবাসিক হোটেল যায়। পরে সেখান থেকে অসুস্থ অবস্থায় তিন বন্ধু রাফসানুল হক, রায়হান ও সাইমুন প্রিয়ামকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক রাফসানুল হককে মৃত ঘোষণা করে। অন্য দুই জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এসপি জিল্লুর আরও জানান, হোটেল রেজিস্ট্রারে থাকা ঠিকানামতে, ওই তিন বন্ধুর বাড়ি চট্টগ্রামের কোতোয়ালি এলাকায়। তারা তিন জনই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। গত বৃহস্পতিবার কক্সবাজার ভ্রমণে এসে ওই হোটেলে ওঠেন। তারা যে হোটেলে অবস্থান করছিল পুলিশ ওই হোটেলের কক্ষ থেকে মদের বোতল উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদপানে রাফসানের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না।

 

/টিটি/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি