সেন্টমার্টিনে দ্রুত টেলিমেডিসিন সেবা চালু হচ্ছে: স্বাস্থ্যের ডিজি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৭আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৭

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনের ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি যেন চিকিৎসক শূন্য না থাকে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি বলেছেন, ‘দ্রুত সেন্টমার্টিনে টেলিমেডিসিন সেবা চালু করা হবে।’

শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য বিভাগের মিটিং রুমে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। টেকনাফ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন অধিদফতরের পরিচালক (সিডিসি) অধ্যাপক মো. নাজমুল ইসলাম, পরিচালক (এমআইএস) মিজানুর রহমান, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) গাইনি অ্যান্ড অবস বিভাগের অধ্যাপক ডা. ফাতেমা রহমান, জনসংযোগ কর্মকর্তা মো. আককাস আলী শেখ, কক্সবাজার জেলা সিভিল সার্জন ডা. মো. মাহবুবুর রহমান, টেকনাফ হাসপাতালের ডা. প্রণয় রুদ্র, ডা. এনামুল হক প্রমুখ।

এ সময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক টেকনাফ হাসপাতালের জন্য বরাদ্দ করা আরও একটি অ্যাম্বুলেন্স দ্রুত নিয়ে আসার জন্য নির্দেশ দেন তিনি। তিনি টেকনাফ হাসপাতালের বিভিন্ন কর্নার ঘুরে দেখেন। রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসা সেবার খোঁজখবর নেন। এর আগে তিনি টেকনাফ সদর ইউনিয়নের হাজমপাড়ায় আন্তর্জাতিক রেডক্রস পরিচালিত উপস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন।

/এফআর/
সম্পর্কিত
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের