গাড়ি থেকে নামিয়ে যুবককে পিটিয়ে আহত, থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৪আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৪

চট্টগ্রামে দিনদুপুরে প্রকাশ্যে এক যুবককে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগে চান্দগাঁও থানায় ১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন পূর্ব মোহরা এলাকার বাসিন্দা মো. শাহজাহান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জমি নিয়ে পূর্ব বিরোধের ঘটনায় দুইপক্ষের মধ্যে পাল্টাপাল্টি মামলা হয়েছিল। এর জের ধরে প্রতিপক্ষের লোকজন এক যুবককে পিটিয়ে আহত করেছে। এ ঘটনায় মামলা নিয়েছি। ঘটনার পর আসামিরা এলাকা ছেড়ে যাওয়ায় এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আসামিদের ধরতে অভিযান চলছে।’

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নগরের মোহরা ছাফা মোতালেব কলেজ গেটে বাদীর ভাই মো. সাইফ উদ্দিনকে ব্যারিকেড দিয়ে গাড়ি থেকে নামিয়ে আসামিরা পিটিয়ে হত্যাচেষ্টা করেন বলে অভিযোগ করেন তিনি।

মামলার আসামিরা হলেন- মো. মহিউদ্দিন, মো. সোলায়মান, আব্দুল্লাহ আল নোমান, আব্দুল্লাহ আল হাসান, জাহেদ উল্লাহ, মো. সাইফুল্লাহ, মো. সাকেত, মো. টিপু, মো. ইমরান. মো. আরিফ ও মো. আসিফ। তারা সবাই নগরের চান্দগাঁও থানার মোহরা এলাকার বাসিন্দা।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত ১২ মে তার বাবা মো. মুছা, ভাই মো. সাইফউদ্দিন ও মো. জালালকে মারধর করেন আসামিরা। এ ঘটনায় মো. জালাল বাদী হয়ে মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন আসামিরা। জামিনে বের হয়ে তারা আবারও বেপরোয়া হয়ে ওঠে। শুক্রবার দুপুরে পূর্ব মোহরার বাড়ি থেকে প্রাইভেট কারে বহদ্দারহাট যাচ্ছিলেন তার ছোট ভাই সাইফউদ্দিন। ছাফা মোতালেব কলেজ গেটে পৌঁছালে গাড়ির সামনে ব্যারিকেড দিয়ে তাকে  নামায় তারা। এরপর আসামিরা এলোপাতাড়ি পেটাতে থাকেন। তাকে বেধড়ক মারধর করতে দেখে লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন সাইফকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান