টেকনাফে সংঘাত, দুই কেন্দ্রে ভোট স্থগিত

টেকনাফ প্রতিনিধি 
২০ সেপ্টেম্বর ২০২১, ১৩:৫৮আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১৩:৫৮

ব্যালট ছিনতাইয়ের ঘটনায় টেকনাফের উনছিপ্রাং ও লম্বাবিল কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এ ঘটনায় রাস্তায় অবরোধ করে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু সুফিয়ান, সহকারী কমিশনার (ভূমি) ইরফানুল হক চৌধুরী ঘটনাস্থল পরির্দশন করেন। 

টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা মো. বেদারুল ইসলাম বলেন, 'উনছিপ্রাং ও লম্বাবিল কেন্দ্রে ব্যালট পেপার খুঁজে না পাওয়াকে কেন্দ্র করে দুই ইউপি সদস্যর সমর্থকরা হামলা ও ভাঙচুর চালায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।’ 

এছাড়া টেকনাফের শাহপরীর দ্বীপ হাজি বশির আহমদ উচ্চ বিদ্যালয়ে জাল ভোট দেওয়ার অভিযোগে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো.ফারুক। 

এদিকে কক্সবাজারে টেকনাফের চারটি ইউনিয়নে সোমবার সকাল ৮টায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। বিভিন্ন কেন্দ্রে ঘুরে নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।

চার ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্য হিসেবে ৪২৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে নৌকার চার জনসহ চেয়ারম্যান ২৫ জন, সংরক্ষিত মহিলা ৬৮ জন ও সাধারণ সদস্য হিসেবে ৩৩৫ জন লড়ছেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী