ব্যালটে সিল মারার সময় ৬ নির্বাচন কর্মকর্তা আটক

নোয়াখালী প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫১আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ২২:১৭

ইউনিয়ন পরিষদ নির্বাচনে অবৈধভাবে কয়েকটি প্রতীকে সিল মারার সময় নোয়াখালীর হাতিয়া উপজেলার বিভিন্ন কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত চার সহকারী প্রিসাইডিং ও দুই পোলিং এজেন্টকে আটক করা হয়েছে।

আটক চার সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হলেন, চর ঈশ্বর ইউনিয়নের হাতিয়া মডেল পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত হরনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান ও চৌমুহনী আরাফিয়া সিনিয়র আলিয়া মাদ্রাসার সহকারী মৌলভি মো. বেলায়েত হোসেন; জাহাজমারা ইউনিয়নের হাজী মোজাম্মেল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত হোসাইনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদ রাব্বি ও পশ্চিম সোনাদিয়া আবদুল মতিন পন্ডিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছিদ্দিক উল্লাহ। একই কেন্দ্র থেকে আটক দুই পোলিং এজেন্ট হলেন, দক্ষিণ নলচিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুন্নী বেগম ও মধ্য মাইজচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারজানা আক্তার।

সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টায় ইউপি নির্বাচনের ভোট চলাকালে বিভিন্ন প্রতীকে সিল দেওয়ার সময় তাদের আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হোসেন চৌধুরী ও হাফিজুল হক।

রিটার্নিং কর্মকর্তা নুরুল ইসলাম জানান, আজ দুপুরে চরঈশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাতিয়া মডেল পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে বিভিন্ন প্রতীকে সিল মারার সময় দুই সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে হাতেনাতে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।

অপর রিটার্নিং কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, দুপুরে হাজী মোজাম্মেল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দুই সহকারী প্রিসাইডিং ও দুই পোলিং এজেন্টকে অবৈধভাবে ব্যালট পেপারে প্রতীকে সিল মারার সময় আটক করে পুলিশে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হোসেন চৌধুরী ও হাফিজুল হক।

হাতিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, এ বিষয়ে নির্দেশনা চেয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠানো হয়েছে। তারা যে সিদ্ধান্ত দেবে সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে