ইউপি নির্বাচন

সুবর্ণচর-হাতিয়ায় আ.লীগ ৯, স্বতন্ত্র ৪

নোয়াখালী প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২১, ২১:১৮আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ২১:১৮

নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়া উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আজ ভোট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সুবর্ণচর উপজেলার ছয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের চার প্রার্থী এবং দুটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। হাতিয়া উপজেলার সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচটিতে আওয়ামী লীগ প্রার্থী এবং দুটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

এ নিয়ে জেলার ১৩টি ইউনিয়নের মধ্যে নয়টিতে আওয়ামী লীগ প্রার্থী ও চারটিতে বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন।

সুবর্ণচর উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল জানান, সুবর্ণচর উপজেলার ২নং চরবাটা ইউনিয়নে আমিনুল ইসলাম রাজিব (নৌকা), ৭নং চরবাটা ইউনিয়নে আবুল বাশার মঞ্জু (নৌকা), চর আমান উল্লাহ ইউনিয়নে অধ্যাপক বেলায়েত হোসেন (নৌকা), ৪নং ওয়াপদা ইউনিয়নে আওয়ামী লীগের আবদুল মান্নান ভূঁইয়া (নৌকা), ৩নং চরক্লার্ক ইউনিয়নে স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী অ্যাডভোকেট আবুল বাশার (মোটরসাইকেল) এবং ৮নং মোহাম্মদপুর ইউনিয়নে  স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী মহিউদ্দিন চৌধুরী (আনারস) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

অপরদিকে, হাতিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নে মেহেদী হাসান (নৌকা), চর ঈশ্বর ইউনিয়নে আলাউদ্দিন আজাদ (নৌকা), নিঝুম দ্বীপ ইউনিয়নে নুরুল আফছার দিনাজ (নৌকা), তমরদ্দি ইউনিয়নে রাশেদ উদ্দিন (নৌকা), চর কিং ইউনিয়নে মহিউদ্দিন আহমেদ (নৌকা), জাহাজমারা ইউনিয়নে  স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) মাছুম বিল্লাহ (আনারস) এবং বুড়িরচর ইউনিয়নে স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী মো. ফখরুল ইসলাম (আনারস) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম