‘একাদশ নির্বাচনের মতো খেলা শুরু করলে কঠিন খেসারত দিতে হবে’

ফেনী প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২১, ২২:৩৪আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ০১:১৬

আগামী জাতীয় নির্বাচন অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হতে হবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই এ ব্যবস্থা করতে হবে। যদি তিনি একাদশ সংসদ নির্বাচনের মতো নতুন খেলা শুরু করেন তাহলে কঠিন খেসারত দিতে হবে।’

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকালে দলের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফেনী জেলার আহ্বায়ক কায়কোবাদ সাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, ‘দল হিসেবে আমরা ছোট হতে পারি। কিন্তু আমাদের নৈতিক শক্তি অনেক বেশি। বিএনপির নৈতিক শক্তি নেই বলেই তারা আন্দোলন-সংগ্রামে পিছিয়ে আছে। আর যারা ভাবেন, আওয়ামী লীগের পতন হলে বিএনপি ক্ষমতায় যাবে। এ যুক্তি দেখিয়ে তারাও আন্দোলন সংগ্রামে নামছেন না। এ সুযোগে ২০২৩ সালের নির্বাচন নিয়ে আওয়ামী লীগ সরকার ষড়যন্ত্র শুরু করেছেন।’

সভায় ন্যাপ-ভাসানীর চেয়ারম্যান গিয়াস উদ্দিন, দলের আসন্ন চতুর্থ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও সম্পাদকমণ্ডলীর সদস্য মনির উদ্দিন পাপ্পু, কেন্দ্রীয় সংগঠক ইমরাদ জুলকারনাইন ইমনসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

/এফআর/
সম্পর্কিত
জাতীয় ঐকমত্য ও গণভোটের বৈধতা নিয়ে মুখোমুখি সাকি-আখতার
জিডিপি তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: জোনায়েদ সাকি
দলীয় পদ ছাড়লেন সাকি, নতুন দায়িত্বে কে?
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের