আ.লীগ সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে: ত্রাণ প্রতিমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৪আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৪

আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখুলিয়া গ্রামের একটি আশ্রয়ণ প্রকল্প এবং গ্রামীণ সড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন (ইসি)। কারও দাবি মানার সুযোগ নেই। নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য নির্বাচন কমিশনকে সর্বাত্মক ক্ষমতা দেয়া হয়েছে এবং হবে।’

সম্প্রতি হওয়া ইউনিয়ন পরিষদ ও দুই উপজেলা পরিষদ নির্বাচনের উদাহরণ টেনে তিনি বলেন, ‘সরকারের সক্ষমতা আছে। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের ধারা অব্যাহত থাকবে।’

এর আগে, উরখুলিয়া গ্রামে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. এনামুর রহমান বলেন, ‘আগামী বিজয় দিবস উপলক্ষে আরও ৫০ হাজার গৃহহীনকে ঘর দেওয়া হবে। সবমিলিয়ে সারাদেশে মোট ৯ লাখ সাধারণ মানুষকে এই ঘর দেওয়া হবে।’

সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক খোকার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুর করিম বুলবুল, নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম ও সমাজকর্মী এম এ আওয়াল। এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী