অন্যজনের সঙ্গে স্ত্রীর প্রেমের অভিযোগে স্বামীর 'আত্মহত্যা'

কুমিল্লা প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২১, ১৪:০১আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৪:৩৩

কুমিল্লায় অন্যজনের সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক থাকার অভিযোগে ক্ষোভ-অভিমানে এমরান হোসেন মুন্না (২৯) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। গত বুধবার সন্ধ্যায় নগরীর বারপাড়া এলাকায় নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে পুত্রবধূর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচণার অভিযোগ এনে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন মুন্নার বাবা মো. মতিউর রহমান।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, কুমিল্লা কমার্শিয়াল ইনস্টিটিউটে (বর্তমানে সরকারি সিটি কলেজ) পড়তেন মুন্না ও তার স্ত্রী। দুই জন এক বছরের সিনিয়র-জুনিয়র। এ সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর ২০১৮ সালের ২৫ জানুয়ারি বিয়ে হয়। বিয়ের বছর খানেক পর থেকেই পারিবারিক জীবনে টানাপড়েন শুরু হয়। ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন তার স্ত্রী। এই সুবাদে বেশিরভাগ সময় ঢাকাতেই থাকতেন। কুমিল্লায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি শুরু করেন মুন্না। পরে চাকরি ছেড়ে কুমিল্লাতে ঠিকাদারি ব্যবসা শুরু করেন। দিন দিন তাদের সম্পর্কে ফাটল ধরে।

মুন্নার পরিবারের অভিযোগ, ঢাকায় একজনের সঙ্গে ওই নারীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর থেকে মুন্নাকে বিভিন্নভাবে মানসিক নির্যাতন করতেন তিনি। চাহিদা মতো টাকা দিতে না পারার অভিযোগে মুন্নাকে মরে যাওয়ার কথাও বলতেন। এতে আরও মানসিকভাবে ভেঙে পড়েন মুন্না। গত বুধবার আত্মহত্যার প্রস্তুতি নিয়ে স্ত্রীকে ছবি পাঠান। এরপর নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন মুন্না। পরিবারের লোকজন টের পেয়ে দরজা ভেঙে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে গতকাল বাদ জোহর জানাজার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনয়ারুল আজিম জানান, মুন্নার পরিবার আত্মহত্যার প্ররোচণার মামলা করেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

/এসএইচ/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
ঋণের চাপে স্বামীর পর প্রাণ দিলেন স্ত্রীও
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম