ক্যাম্পের পাহাড়ি ছড়ায় আরও এক বুনো হাতির মৃতদেহ

টেকনাফ প্রতিনিধি 
২৫ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫২আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫২

কক্সবাজারের টেকনাফে শালবন রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় এক বন্য হাতির মৃতদেহ পাওয়া গেছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) হ্নীলা ইউনিয়নের ২৬ নম্বর শালবাগান রোহিঙ্গা শিবিরসংলগ্ন পানির ছড়ায় মৃত হাতিটি দেখা যায়। এক সপ্তাহে এর আগে একই স্থানে আরও একটি বুনো হাতির মৃতদেহ পাওয়া যায়।

এপিবিএন-১৬ অধিনায়ক পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম বিষয়টি এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, সকালে শালবাগান রোহিঙ্গা শিবিরের তারকাটার বেষ্টনির বাইরে পশ্চিমে পাহাড়ের পাদদেশে পানির ছড়ার মধ্যে একটি বুনো হাতি মৃত অবস্থায় দেখা যায়। ধারণা করা হচ্ছে, বন্য হাতিটি আনুমানিক তিন-চার দিন আগে পাহাড়চূড়া থেকে পানির ছড়ায় পড়ে যায়। বিষয়টি সংশ্লিষ্ট বন বিভাগকে অবহিত করা হয়েছে।

তিনি আরও বলেন, সপ্তাহখানেক আগে ওই ছড়ায় আরও একটি মৃত হাতি পাওয়া গিয়েছিল। পরে এটিকে পুঁতে ফেলা হয়।

টেকনাফ বিটের কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ জানান, মরা বাচ্চা হাতির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সেই সঙ্গে চিকিৎসকের মাধ্যমে কী কারণে মারা গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী