কান্ট্রি ম্যানেজার পরিচয়ে চাকরির প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২১, ২০:৪০আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ২০:৪০

কুমিল্লায় চাকরির প্রলোভনে এক নারীকে ধর্ষণের অভিযোগে কাউছার আহমেদ (৪১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। অভিযুক্ত কাউছার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ তেতাভূমি গ্রামের মোল্লাবাড়ির মৃত আবদুল কাদেরের ছেলে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) ভোরে কুমিল্লা সদর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১১, সিপিপি-২ কুমিল্লার উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, চলতি বছরের ১৮ জুন থেকে ৮ আগস্ট পর্যন্ত চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় ওই নারীকে একাধিকবার ধর্ষণ করে কাউছার। পরবর্তী সময়ে ওই নারী চাকরির জন্য তাকে চাপ দিলে সে ধর্ষণের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। বিষয়টি নিয়ে ভুক্তভোগী ২৪ সেপ্টেম্বর র‌্যাব-১১-এর কাছে একটি অভিযোগ দায়ের করে।

অভিযোগের পর থেকে র‌্যাব গোয়েন্দা তথ্য সংগ্রহ করে। প্রাথমিকভাবে জানতে পারে, ভুক্তভোগী একটি মোবাইল কোম্পানিতে চাকরিকালে কুমিল্লা সেনা মার্কেট এলাকায় কাউছারের সঙ্গে পরিচয় হয়। সে সময় কাউছার নিজেকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর পরিচয় দেয়। এছাড়াও নিজেকে ফিলিপস ইলেকট্রনিকস প্রতিষ্ঠানের কান্ট্রি ম্যানেজার বলে পরিচয় দিয়ে ওই নারীকে অধিক বেতনে পিএস হিসেবে নিয়োগের কথা বলে। কুমিল্লায় ফিলিপস কোম্পানির কোনও অফিস না থাকায় অফিসের জন্য জায়গা খুঁজতে থাকে এবং তখন থেকেই বিভিন্ন স্থানে ওই নারীকে ধর্ষণ করে।

মেজর সাকিব জানান, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ওই নারীকে বিভিন্ন সময় ধর্ষণ এবং ছবি-ভিডিও সামাজিক মাধ্যমে ছেড়ে দেয়ার হুমকির বিষয়টি স্বীকার করেছে। এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি