এবার চট্টগ্রামে ড্রেনে পড়ে কলেজছাত্রী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪১আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪১

অসাবধানতাবশত ড্রেনে পড়ে ব্যবসায়ী ছালেহ উদ্দিন নিখোঁজের এক মাসের মাথায় এবার সাদিয়া নামে এক কলেজছাত্রী ড্রেনে পড়ে নিখোঁজ হয়েছেন। সোমবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টার পর আগ্রাবাদ বাদামতলী এলাকায় নালার পাশ দিয়ে হেঁটে বাসায় যাওয়ার সময় ওই তরুণী নালায় পড়ে ময়লা আবর্জনার মধ্যে ডুবে যান।  

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মো. কফিল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের একটি টিম তাকে উদ্ধারে কাজ শুরু করে।  

নিখোঁজ সাদিয়া (২০) নগরীর সদরঘাট ইসলামীয়া ডিগ্রি কলেজের ছাত্রী বলে জানা গেছে। স্থানীয়রা জানান, সাদিয়া তার মামার সঙ্গে আগ্রাবাদ এলাকার একটি মার্কেট থেকে চশমা কিনে বাসায় ফিরছিলেন। এসময় ফুটপাত ধরে হাটার সময় তিনি পা পিছলে খোলা ড্রেনে পড়ে যান। 

এ বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. কফিল উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, সাদিয়া নামের ওই ছাত্রী রাত সোয়া ১০ টার দিকে আগ্রাবাদ মাজারগেট এলাকার ড্রেনে পড়ে যান। খবর পেয়ে আমাদের একটি ডুবুরি দল, একটি স্পেশাল দলসহ মোট চারটি টিম উদ্ধারে কাজ শুর করে। তবে এখন পর্যন্ত আমরা তার কোনও সন্ধান পায়নি। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি