হ্যাজেলউডের বলে ওয়েস্ট ইন্ডিজকে ধসিয়ে অস্ট্রেলিয়ার জয়

স্পোর্টস ডেস্ক
২৮ জুন ২০২৫, ০৯:৩৩আপডেট : ২৮ জুন ২০২৫, ০৯:৩৩

ব্রিজটাউন টেস্টের চার ইনিংসের তিনটিতেই বোলাররা উৎসব করেছে। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে তিন ফিফটিতে ৩১০ রানের সংগ্রহ গড়ে দিয়েছে ম্যাচের পার্থক্য। ওয়েস্ট ইন্ডিজকে ৩০১ রানের লক্ষ্য দিয়ে জশ হ্যাজেলউডের আগুন বোলিংয়ে তিন দিনেই তারা জিতেছে ১৫৯ রানে।

৪ উইকেটে ৯২ রানে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। ১৩ ও ১৯ রানে ট্রাভিস হেড ও বেউ ওয়েবস্টার অপরাজিত থেকে খেলতে নেমে হাফ সেঞ্চুরি করেন। তাদের জুটি ছিল ১০২ রানেরে। হেড ৬১ রানে শামার জোসেফের শিকার হন। অ্যালেক্স ক্যারির সঙ্গে ৪১ রানের জুটি গড়ে ওয়েবস্টার থামেন। তাকেও ৬৩ রানে নিজের শিকার বানান শামার।

এরপর ক্যারির ইনিংস সেরা ৬৫ রানে অস্ট্রেলিয়া ইনিংস বাড়াতে থাকে। শেষ দিকে শামার হ্যাজেলউডকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয়বার পাঁচ উইকেট নেন। ৮৭ রান দেন এই পেসার।

লক্ষ্যে নেমে ব্যাটিং ধস দেখে ওয়েস্ট ইন্ডিজ। চা বিরতির পর ব্যাট করতে নেমে ১৪১ রানে অলআউট তারা। সর্বোচ্চ ৪৪ রান করেন শামার। ৩৮ রানের অপরাজিত ইনিংস খেলেন জাস্টিন গ্রিভস। এছাড়া দুই অঙ্কের ঘরে রান করেন জন ক্যাম্পবেল (২৩) ও কিসি কার্টি (২০)।

৮৬ রানে ৮ উইকেট হারানোর পর ৫৫ রানের জুটি গড়েন গ্রিভস ও শামার। এছাড়া আর কেউ প্রতিরোধ গড়তে পারেননি।

হ্যাজেলউড ১২ ওভারে ৪৩ রান দিয়ে ৫ উইকেট নেন। দুটি পান নাথান লায়ন। 

প্রথম ইনিংসে ১৮০ রানে অলআউট হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯০ রান করে ১০ রানের লিড নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে অজিরা শক্ত প্রতিরোধ গড়লেও তারা পারেনি। তাতে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে