আন্তর্জাতিকভাবে দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:২২আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ২০:২৮

রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ‘আমরা আশা করছি আন্তর্জাতিকভাবে খুব দ্রুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে।’

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর প্রকল্প ও কয়লা বিদ্যুৎ প্রকল্পের সার্বিক অগ্রগতি নিয়ে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকারের মেগা প্রকল্পগুলোর মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, রেল লাইনসহ বেশ কিছু প্রকল্প চলমান। এসব মেগা প্রকল্পের নিরাপত্তা আমাদের সার্বিক দায়িত্ব। ভবিষ্যতে আরও নিরাপত্তা জোরদার করা হবে।’

তিনি বলেন, ‘২০৪০ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হবে। সে লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

এর আগে বেলা ১১টার দিকে বিদ্যুৎ প্রকল্পের হেলিপ্যাডে নামলে তাকে বরণ করেন স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকসহ ঊর্ধ্বতন নেতারা। পরে বিকাল সাড়ে ৪টার দিকে হেলিকপ্টারে মাতারবাড়ি ত্যাগ করেন মন্ত্রী।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন মন্ত্রিপরিষদের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. শাফিনুল ইসলাম, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহজাহান, কোস্টগার্ডের উপ-পরিচালক কমডোর এনামুল হক, পুলিশের অতিরিক্ত আইজিপি (স্পেশাল ব্রাঞ্চ) মো. মনিরুল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমান, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান এবিএম আজাদ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. হাবিবুর রহমান, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান, পেট্রোবাংলার চেয়ারম্যান এবিএম আবদুল ফাত্তাহ প্রমুখ।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
রামিসা হত্যার বিচার দ্রুত শেষের আশা, ‘ডলার’ সম্পর্কে তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
কী হচ্ছে জঙ্গল সলিমপুরে
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি