সীমান্তে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২১, ১১:১৭আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১১:১৯

কক্সবাজারের উখিয়ার রত্নাপালং ইউনিয়নের করইবনিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে এই ঘটনা ঘটে। নিহতের পরিচয় জানা যায়নি।

ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় বন্দুক ও দুইটি কার্তুজ উদ্ধার করেছে বিজিবি। 

কক্সবাজার-৩৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহাম্মদ জানান, মিয়ানমার থেকে একদল ইয়াবা পাচারকারী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে আসতে পারে, এমন সংবাদের ভিত্তিতে সীমান্তের রত্নাপালং ইউনিয়নের করইবনিয়া এলাকায় বিজিবির সদস্যরা অবস্থান নেয়। এ সময় ৪-৫ জনের একটি দল আসতে দেখে তাদের গতিরোধ করার চেষ্টা করা হয়। কিন্তু বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। বিজিবিও পাল্টা গুলি চালায়। এরপর ইয়াবা কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, গোলাগুলির ঘটনায় বিজিবির একজন সদস্য আহত হয়েছেন। তাকে উখিয়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী