বাংলাদেশে আর কখনও তত্ত্বাবধায়ক সরকার হবে না: হানিফ 

চাঁদপুর প্রতিনিধি
০২ অক্টোবর ২০২১, ১৪:২৭আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১৪:২৭

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিটি রাজনৈতিক নেতা ও দলের গণতান্ত্রিক অধিকার আছে নির্বাচনে অংশ নেওয়ার বা না নেওয়ার। কোনও রাজনৈতিক দল যদি মনে করে নির্বাচনে অংশ নেবে না- এটি তাদের গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। তবে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার আর কখনও হবে না। কারণ, ইতোমধ্যে দেশের সর্বোচ্চ আদালত থেকে এর বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে। যারা এখনও দেশের সর্বোচ্চ আদালতের রায়কে অবজ্ঞা করে তাদের মন মতো কোনও সরকার দেখতে চায়, তাদের সেই স্বপ্ন পূরণ হবে না।

শনিবার (২ অক্টোবর) চাঁদপুর স্টেডিয়াম মাঠে আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সফর উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ ৩০টির বেশি আসন পাবে না। এ কথা কিন্তু ২০০৮ সালে বেগম খালেদা জিয়াও বলেছিলেন। খালেদা জিয়া ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। সেই সময় প্রধানমন্ত্রী হিসেবে একাধিক জনসভায় বলেছিলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ ৩০টির বেশি আসন পাবে না। ভাগ্যের নির্মম পরিহাস, ২০০৮ সালের নির্বাচনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ওই বিএনপিই কিন্তু ৩০টির নিচে আসন পেয়েছিল। কাজেই মির্জা ফখরুল ইসলাম জানেন, আগামী নির্বাচনে বিএনপির জয়লাভ করার কোন সুযোগ নেই। নির্বাচনের মাধ্যমে জনগণ থেকে আবারও তারা ধিকৃত হবে। 

তিনি আরও বলেন, সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক আমরা তা চাই। জনগণ স্বতস্ফূর্তভাবে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে তাদের পছন্দের দলকে নির্বাচিত করবে, এটাই আমাদের চাওয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শফিকুর রহমান, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল এবং সাবেক সংসদ সদস্য ড. মুহাম্মদ শামছুল হক ভূঁইয়া প্রমুখ। প্রতিনিধি সভায় জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি ও নেতকর্মীরা অংশ নেন।

 

/টিটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের